বিষয়: শব্দ (Sound) - পরীক্ষার সেরা প্রশ্ন (PYQ)

সহজ পাঠ: ০৭

১. প্রতিধ্বনি (Echo) সংক্রান্ত প্রশ্ন

প্রশ্ন: প্রতিধ্বনি শোনার জন্য দেওয়াল আর আমাদের মধ্যে সবচেয়ে কম কত দূরত্ব থাকা দরকার?

উত্তর: ১৭ মিটার
(মনে রেখো: আমাদের মস্তিষ্ক দুটো শব্দকে আলাদা করে চিনতে ০.১ সেকেন্ড সময় নেয়। এই সময়ে শব্দ প্রায় ১৭ মিটার গিয়ে আবার ১৭ মিটার ফিরে আসে।)

প্রশ্ন: একটা শব্দ শোনার পর তার প্রতিধ্বনি আলাদাভাবে শোনার জন্য ন্যূনতম কত সময়ের পার্থক্য দরকার?

উত্তর: ০.১ সেকেন্ড

প্রশ্ন: শব্দ যখন কোনো দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে, তাকে কী বলে?

উত্তর: প্রতিধ্বনি (Echo)

প্রশ্ন: বড় হলঘরে (Auditorium) যাতে প্রতিধ্বনি না হয়, তার জন্য দেওয়ালে কী লাগানো হয়?

উত্তর: ফাইবারবোর্ড, মোটা পর্দা বা কার্পেট
(কারণ: এই জিনিসগুলো স্পঞ্জের মতো শব্দ শুষে নেয়।)

২. গতি ও দূরত্ব সংক্রান্ত অংক

প্রশ্ন: শব্দের গতি ৩৪২ মি/সে। যদি ১ সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা যায়, তাহলে দেওয়ালটা কত দূরে?

উত্তর: ১৭১ মিটার
(সহজ হিসাব: শব্দকে যেতে এবং আসতে মোট ১ সেকেন্ড লেগেছে। তাহলে দূরত্ব হলো মোট পথের অর্ধেক। ৩৪২ ÷ ২ = ১৭১ মিটার।)

৩. কম্পাঙ্ক (Frequency) ও পর্যায়কাল (Time Period)

প্রশ্ন: একটা তরঙ্গের পর্যায়কাল ০.০৪ সেকেন্ড হলে, তার কম্পাঙ্ক কত?

উত্তর: ২৫ হার্টজ (Hz)
(কারণ: কম্পাঙ্ক = ১ ÷ পর্যায়কাল = ১ ÷ ০.০৪ = ২৫)।

প্রশ্ন: কম্পাঙ্ক আর পর্যায়কালের সম্পর্ক কী?

উত্তর: এরা একে অপরের উল্টো (T = 1/f)

প্রশ্ন: একটা শব্দের কম্পাঙ্ক ৫০ হার্টজ (Hz) হলে তার পর্যায়কাল কত?

উত্তর: ০.০২ সেকেন্ড
(কারণ: পর্যায়কাল = ১ ÷ কম্পাঙ্ক = ১ ÷ ৫০ = ০.০২)।

প্রশ্ন: কম্পাঙ্ক মাপার একক কী?

উত্তর: হার্টজ (Hz)

৪. শব্দ তরঙ্গ ও শোনার ক্ষমতা

প্রশ্ন: শব্দ কী ধরনের তরঙ্গ?

উত্তর: অনুদৈর্ঘ্য তরঙ্গ (ধাক্কাধাক্কি করে চলে)।

প্রশ্ন: মানুষ কোন কম্পাঙ্কের শব্দ শুনতে পায়?

উত্তর: ২০ হার্টজ থেকে ২০,০০০ হার্টজ

প্রশ্ন: ২০ হার্টজের কম কম্পাঙ্কের শব্দকে কী বলে?

উত্তর: শব্দেতর শব্দ (Infrasonic Sound)(যেমন: হাতির ডাক)

প্রশ্ন: ২০,০০০ হার্টজের বেশি কম্পাঙ্কের শব্দকে কী বলে?

উত্তর: শব্দোত্তর শব্দ (Ultrasonic Sound)(যেমন: বাদুড়ের শব্দ)

৫. শব্দের তীব্রতা ও দূষণ

প্রশ্ন: কত ডেসিবেলের বেশি শব্দ হলে তাকে শব্দ দূষণ বলা হয়?

উত্তর: সাধারণত ৬৫ ডেসিবেল (dB)-এর বেশি হলে।

প্রশ্ন: শব্দের তীব্রতা মাপার একক কী?

উত্তর: ডেসিবেল (dB)

৬. অন্যান্য সেরা প্রশ্ন

প্রশ্ন: শিশুদের গলার স্বর বড়দের চেয়ে বেশি চিকন বা তীক্ষ্ণ হয় কেন?

উত্তর: কারণ, শিশুদের গলার স্বরযন্ত্রের কম্পাঙ্ক বেশি হয়।

প্রশ্ন: ডাক্তাররা যে স্টেথোস্কোপ ব্যবহার করেন, তাতে শব্দের কোন ধর্ম কাজে লাগে?

উত্তর: শব্দের প্রতিফলন (Reflection)(শব্দ বারবার প্রতিফলিত হয়ে কানে পৌঁছায়)।

প্রশ্ন: কোন কোন প্রাণী শব্দোত্তর শব্দ শুনতে পায়?

উত্তর: কুকুর, বাদুড়, ডলফিন ইত্যাদি।

প্রশ্ন: SONAR যন্ত্রে কোন তরঙ্গ ব্যবহার করা হয়?

উত্তর: শব্দোত্তর তরঙ্গ (Ultrasonic wave)

প্রশ্ন: শব্দের গতি সবচেয়ে বেশি কোন মাধ্যমে?

উত্তর: কঠিন মাধ্যমে (যেমন, লোহা বা স্টিলে)।

প্রশ্ন: শূন্যস্থানে (মহাকাশে) শব্দের গতি কত?

উত্তর: শূন্য (Zero)(কারণ, শব্দ চলার জন্য কোনো রাস্তা (মাধ্যম) নেই)।

প্রশ্ন: রাতে বেলা শব্দ বেশি জোরে শোনা যায় কেন?

উত্তর: কারণ, রাতে বাতাস ঠান্ডা ও ঘন হয়ে যায়, তাই শব্দ ভালোভাবে চলতে পারে।

প্রশ্ন: অল্ট্রাসাউন্ড (Ultrasound) করতে কোন তরঙ্গ লাগে?

উত্তর: শব্দোত্তর তরঙ্গ (Ultrasonic wave)

প্রশ্ন: ম্যাক সংখ্যা (Mach Number) কী?

উত্তর: কোনো বস্তুর গতি আর শব্দের গতির অনুপাত

প্রশ্ন: সাধারণ ছোট ঘরে প্রতিধ্বনি শোনা যায় না কেন?

উত্তর: কারণ, দেওয়াল আর আমাদের মধ্যে ন্যূনতম ১৭ মিটার দূরত্ব থাকে না


THANK YOU

🏠 হোম পেজ