অধ্যায়: ঘনক বা কিউব (Reasoning) - পর্ব ২

দিন/রাত

CLASS NO: 02 - MASTER NOTE

ঘনক বা কিউব (Cube) সংক্রান্ত রিজনিং মূলত দুই ধরনের হয়।

পার্ট-১: খোলা ঘনক বা Open Cube ভাঁজ করার নিয়ম

পরীক্ষায় একটি খোলা নকশা দেওয়া থাকে এবং বলা হয়— "এটি ভাঁজ করলে কার বিপরীতে কে থাকবে?"

💡 মূল মন্ত্র: "এক ঘর ছেড়ে এক ঘর" (Alternate Rule)

নিয়মাবলী:

সহজ কথায় মনে রাখুন

পাশাপাশি লেগে থাকা ঘর কখনো বিপরীত হয় না, একটু দূরের ঘরই বিপরীত হয়।

পার্ট-২: কাটা ও রঙ করা ঘনক (Cutting Cube)

একটি বড় ঘনককে রঙ করে ছোট ছোট টুকরো করা হলে বিভিন্ন তলের রঙ নির্ণয়ের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করো।

👉 ধাপ ১: 'n' এর মান বের করা

বড় ঘনকের বাহুর দৈর্ঘ্য ছোট ঘনকের বাহুর দৈর্ঘ্য

n = ফলাফল

উদাহরণ: বড় বাহু ৬ সেমি এবং ছোট বাহু ২ সেমি হলে, n = 6/2 = 3

👉 ধাপ ২: সূত্র বা ফর্মুলা

কী বের করতে হবে? কোথায় থাকে? সূত্র (Formula)
মোট ছোট ঘনক পুরো আয়তন
৩টি তল রঙ করা কোণায় (Corners) 8 (ফিক্সড)
২টি তল রঙ করা ধারে (Edges) (n - 2) × 12
১টি তল রঙ করা পৃষ্ঠতলে (Faces) (n - 2)² × 6
রঙহীন (০ তল রঙ) ভেতরে (Core) (n - 2)³

একনজরে মনে রাখার চার্ট

*এই চার্টটি খাতায় লিখে রাখো। ঘনকের অঙ্ক এর বাইরে সাধারণত আসে না।