পূর্ববর্তী বছরের প্রশ্ন (PYQ) - সম্পূর্ণ সেট

১. তরলে সম্পূর্ণ নিমজ্জিত বস্তুর গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর ওপর-

  • (A) চাপ বৃদ্ধি পায় কিন্তু প্লবতা স্থির থাকে
  • (B) চাপ বৃদ্ধি পায় এবং প্লবতা হ্রাস পায়
  • (C) চাপ ও প্লবতা দুই-ই বৃদ্ধি পায়
  • (D) চাপ স্থির থাকে কিন্তু প্লবতা বৃদ্ধি পায়

ব্যাখ্যা: চাপ (P=hρg) গভীরতার সাথে বাড়ে, কিন্তু প্লবতা বস্তুটি সম্পূর্ণ ডুবে যাওয়ার পর আর গভীরতার উপর নির্ভর করে না।

২. তরলের অভ্যন্তরে একই গভীরতায় দুটি বৃত্তাকার চাকতি ভাসছে। চাকতি দুটির ব্যাসার্ধ যথাক্রমে 2cm ও 3cm। চাকতি দুটির ওপর চাপ যথাক্রমে P₁ ও P₂ হলে -

  • (A) P₁:P₂ = 2:3
  • (B) P₁:P₂ = 4:9
  • (C) P₁:P₂ = 8:27
  • (D) P₁:P₂ = 1:1

ব্যাখ্যা: তরলের চাপ শুধুমাত্র গভীরতার উপর নির্ভর করে, বস্তুর ক্ষেত্রফল বা আকারের উপর নয়। যেহেতু গভীরতা একই, তাই চাপও সমান হবে।

৩. প্লবতা সর্বদা-

  • (A) উল্লম্বভাবে নীচের দিকে ক্রিয়া করে
  • (B) অনুভূমিক দিকে ক্রিয়া করে
  • (C) উল্লম্বভাবে ওপর দিকে ক্রিয়া করে
  • (D) উল্লম্বভাবে ওপর বা নীচের দিকে ক্রিয়া করে

৪. তরলের অভ্যন্তরে একই গভীরতায় দুটি বৃত্তাকার চাকতি ভাসছে। চাকতি দুটির ক্ষেত্রফল যথাক্রমে 20 cm² ও 30 cm²। চাকতি দুটির ওপর তরলের ঘাত যথাক্রমে F₁ ও F₂ হলে, F₁ : F₂ = ?

  • (A) √20 : √30
  • (B) 2:3
  • (C) 4:9
  • (D) 1:1

ব্যাখ্যা: ঘাত (F) = চাপ (P) × ক্ষেত্রফল (A)। যেহেতু গভীরতা একই, তাই চাপ (P) সমান। সুতরাং, F ∝ A। অতএব, F₁ : F₂ = A₁ : A₂ = 20 : 30 = 2 : 3।

৫. নীচের কোন্ উক্তিটি সত্য নয়?

  • (A) ইয়ং গুণাঙ্ক যেকোনো পদার্থের স্থিতিস্থাপক ধর্মের মাপকাঠি
  • (B) কোনো ধাতুর সঙ্গে অপদ্রব্য মিশিয়ে দিলে ধাতুটির স্থিতিস্থাপক ধর্মের পরিবর্তন হয়
  • (C) ইস্পাতের স্থিতিস্থাপক সীমা রবারের তুলনায় অনেক বেশি
  • (D) স্থিতিস্থাপক সীমা পর্যন্ত প্রত্যেক বস্তুই পূর্ণ স্থিতিস্থাপক

ব্যাখ্যা: ইয়ং গুণাঙ্ক শুধুমাত্র কঠিন পদার্থের বৈশিষ্ট্য, তরল বা গ্যাসের নয়। তাই "যেকোনো পদার্থ" বলাটা ভুল।

৬. ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে কমতে থাকলে-

  • (A) ঝড়ের সম্ভাবনা
  • (B) বৃষ্টিপাতের সম্ভাবনা
  • (C) আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকার সম্ভাবনা
  • (D) তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা

৭. একটি নিরেট বস্তু জলে 3/5 অংশ নিমজ্জিত রেখে ভাসে। বস্তুটির ঘনত্ব হল -

  • (A) 0.4 g/cm³
  • (B) 0.5 g/cm³
  • (C) 0.6 g/cm³
  • (D) 0.8 g/cm³

ব্যাখ্যা: বস্তুর ঘনত্ব = নিমজ্জিত অংশের ভগ্নাংশ × তরলের ঘনত্ব = (3/5) × 1 g/cm³ = 0.6 g/cm³।

৮. ব্যারোমিটারের পাঠ হঠাৎ বেড়ে গেলে বুঝতে হবে-

  • (A) বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে
  • (B) বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অনেক কমে গেছে
  • (C) বায়ুর চাপ দ্রুত হ্রাস পেয়েছে
  • (D) বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে কমছে

ব্যাখ্যা: বায়ুর চাপ বৃদ্ধি পাওয়ার অর্থ হলো বায়ু শুষ্ক ও ভারী হচ্ছে, অর্থাৎ জলীয় বাষ্প কমে গেছে।

৯. কোনো স্প্রিং-এ F বল প্রয়োগের ফলে স্প্রিং-টির x একক দৈর্ঘ্যবৃদ্ধি ঘটল। তাহলে-

  • (A) F/x² = ধ্রুবক
  • (B) Fx = ধ্রুবক
  • (C) F/x = ধ্রুবক
  • (D) Fx² = ধ্রুবক

ব্যাখ্যা: এটি হুকের সূত্র (F = kx), যেখানে k হল বল ধ্রুবক। সুতরাং, F/x = k (ধ্রুবক)।

১০. পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত হল-

  • (A) MT⁻²
  • (B) MT⁻¹
  • (C) M⁻¹T⁻²
  • (D) MLT⁻²

ব্যাখ্যা: পৃষ্ঠটান = বল / দৈর্ঘ্য = [MLT⁻²] / [L] = [MT⁻²]।

১১. SI-তে পৃষ্ঠটানের একক হল-

  • (A) N
  • (B) N.m
  • (C) N.m⁻¹
  • (D) Nm⁻²

১২. একটি নৌকা জলে ভাসছে। মূলত যে বলের জন্য নৌকাটি ভাসে তা হল-

  • (A) পৃষ্ঠটানজনিত বল
  • (B) সান্দ্রতাজনিত বল
  • (C) অভিকর্ষজনিত বল
  • (D) প্লবতাজনিত বল

১৩. তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান-

  • (A) বৃদ্ধি পায়
  • (B) অপরিবর্তিত থাকে
  • (C) হ্রাস পায়
  • (D) প্রথমে বৃদ্ধি পায় পরে হ্রাস পায়

১৪. জলের ওপর শুষ্ক বায়ুর পরিবর্তে জলীয় বাষ্প থাকলে জলের পৃষ্ঠটান-

  • (A) বৃদ্ধি পায়
  • (B) হ্রাস পায়
  • (C) অপরিবর্তিত থাকে
  • (D) বৃদ্ধি বা হ্রাস জলীয় বাষ্পের পরিমাণের ওপর নির্ভরশীল

১৫. রং করার তুলিকে জলে ডুবিয়ে বাইরে আনলে আঁশগুলি গায়ে লেগে যায়-

  • (A) সান্দ্রতার জন্য
  • (B) প্লবতার জন্য
  • (C) স্থিতিস্থাপকতার জন্য
  • (D) পৃষ্ঠটানের জন্য

১৬. একটি ব্লেড জলের ওপর ভাসে। মূলত যার জন্য এই ঘটনা ঘটে তা হল-

  • (A) সান্দ্রতা
  • (B) অভিকর্ষ
  • (C) প্লবতা
  • (D) পৃষ্ঠটান

১৭. পীড়নের মাত্রীয় সংকেত হল-

  • (A) ML⁻²T⁻²
  • (B) ML⁻¹T⁻²
  • (C) ML⁻¹T⁻³
  • (D) MT⁻²

১৮. ইয়ং গুণাঙ্ক-

  • (A) শুধুমাত্র কঠিনের বৈশিষ্ট্য
  • (B) শুধুমাত্র তরলের বৈশিষ্ট্য
  • (C) শুধুমাত্র গ্যাসের বৈশিষ্ট্য
  • (D) কঠিন, তরল ও গ্যাসের বৈশিষ্ট্য

১৯. একটি স্প্রিং-এর বল ধ্রুবক 200 N/m। স্প্রিং-টিকে সমান দু-ভাগে ভাগ করলে প্রতিটি অংশের বল ধ্রুবক হবে-

  • (A) 200 N/m
  • (B) 300 N/m
  • (C) 400 N/m
  • (D) 100 N/m

ব্যাখ্যা: স্প্রিং-এর বল ধ্রুবক (k) তার দৈর্ঘ্যের (L) ব্যস্তানুপাতিক (k ∝ 1/L)। দৈর্ঘ্য অর্ধেক হলে বল ধ্রুবক দ্বিগুণ হয়। নতুন বল ধ্রুবক = 2 × 200 = 400 N/m।

২০. একটি স্প্রিং-এর বল ধ্রুবক 300 N/m। স্প্রিং-টিকে সমান তিনভাগে ভাগ করলে প্রতিটি অংশের বল ধ্রুবক হবে-

  • (A) 100 N/m
  • (B) 300 N/m
  • (C) 600 N/m
  • (D) 900 N/m

ব্যাখ্যা: দৈর্ঘ্য তিনভাগ হলে বল ধ্রুবক তিনগুণ হবে। নতুন বল ধ্রুবক = 3 × 300 = 900 N/m।

২১. স্প্রিং-এর বল ধ্রুবকের মাত্রীয় সংকেত হল-

  • (A) MT⁻²
  • (B) ML⁻¹T⁻²
  • (C) MLT⁻²
  • (D) MT⁻³

ব্যাখ্যা: বল ধ্রুবক (k) = বল / সরণ = [MLT⁻²] / [L] = [MT⁻²]।

২২. বল অপরিবর্তিত রেখে ক্ষেত্রফল 10% কমলে চাপ-

  • (A) 10% বাড়বে
  • (B) 21% বাড়বে
  • (C) 11.11% বাড়বে
  • (D) 20% বাড়বে

ব্যাখ্যা: নতুন ক্ষেত্রফল A' = 0.9A। নতুন চাপ P' = F/A' = F/(0.9A) = (1/0.9)P ≈ 1.111P। বৃদ্ধির পরিমাণ (0.1111) × 100% = 11.11%।

২৩. একটি পাত্রে তরল আছে। পাত্রটিকে g/2 ত্বরণে নামানো হলে তরলের h গভীরতায় চাপ হবে-

  • (A) 1/2 hdg
  • (B) hdg
  • (C) 3/2 hdg
  • (D) 2hdg

ব্যাখ্যা: কার্যকর অভিকর্ষজ ত্বরণ হয় (g - a) = (g - g/2) = g/2। সুতরাং, চাপ P = h * d * (g/2) = 1/2 hdg।

২৪. দুটি তরলের ঘনত্ব যথাক্রমে 1.6 g/cm³ ও 2 g/cm³। তরল দুটিকে সম-আয়তনে মিশ্রিত করলে মিশ্রণের ঘনত্ব হবে-

  • (A) 1.65 g/cm³
  • (B) 1.7 g/cm³
  • (C) 1.8 g/cm³
  • (D) 1.9 g/cm³

ব্যাখ্যা: সম-আয়তনে মেশালে মিশ্রণের ঘনত্ব হয় ঘনত্বের গড়। ঘনত্ব = (1.6 + 2) / 2 = 1.8 g/cm³।

২৫. দুটি তরলের ঘনত্ব যথাক্রমে d₁ ও d₂। তরল দুটিকে সমভরে মিশ্রিত করলে মিশ্রণের ঘনত্ব হবে-

  • (A) (d₁+d₂)/2
  • (B) 2d₁d₂ / (d₁+d₂)
  • (C) (d₁+d₂) / 2d₁d₂
  • (D) √d₁d₂

২৬. উত্তাল সমুদ্রে তেল ঢালা হলে সমুদ্র শান্ত হয়, কারণ-

  • (A) সান্দ্রতা
  • (B) পৃষ্ঠটান
  • (C) প্লবতা
  • (D) কোনোটিই নয়

২৭. 1 torr হল-

  • (A) 0.5 cm Hg
  • (B) 1 mm Hg
  • (C) 2 mm Hg
  • (D) 1 cm Hg

২৮. একটি বন্ধপাত্রে একটি কাঠের টুকরো জলে ভাসছে। যদি পাত্র থেকে কিছুটা বাতাস বের করে নেওয়া হয়, তাহলে-

  • (A) কাঠের টুকরোটি আরও একটু ডুবে যাবে
  • (B) কাঠের টুকরোটি আরও একটু ভেসে উঠবে
  • (C) কাঠের টুকরোর নিমজ্জিত অংশের আয়তন অপরিবর্তিত থাকবে
  • (D) প্রথমে আরও একটু ভেসে উঠলেও পরে পুরো নিমজ্জিত হবে

ব্যাখ্যা: পাত্র থেকে বাতাস বের করলে বায়ুর চাপ কমে। এতে জলের উপর বায়ুর চাপ এবং কাঠের যে অংশ জলের বাইরে আছে, তার উপর বায়ুর প্লবতা—দুটিই কমে। কিন্তু বায়ুর প্লবতা কমার প্রভাব বেশি হওয়ায় কাঠের কার্যকর ওজন সামান্য বাড়ে, তাই এটি আরও একটু ডুবে যায়।